প্রস্তুত সার্জেন্ট কিবরিয়ার শেষ ঠিকানা

জেলা প্রতিনিধি: সাধারণ মানুষকে নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতেন ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়া মিকেল। সিগন্যালে একটু বেশি সময় নিলে যাত্রীরা গালি দিতো, আর সেই গালি শুনে সার্জেন্ট সাহেব মুচকি হাসতেন। সেই সার্জেন্ট গোলাম কিবরিয়া মিকেল আজ অতীত।

সোমবার সকাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের কর্নকাঠি জিরো পয়েন্ট এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় যমুনা গ্রুপের কাভার্ডভ্যান চাপায় গুরুতর আহত হওয়ায় প্রথমে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বিকেলে সেখান থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে রাজধানীতে এনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ (১৭ জুলাই) সুবিদখালী সরদার বাড়ির পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে দাফন করা হবে তার মরদেহ।