ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাটে গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার দুপুর ১২টায় ডিজিটাল ক্যাম্পাস এর উদ্বোধণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ শুভ উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন ও ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ ছগীর মল্লিক।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ফকিরের স ালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেটিজেল আইটি লিঃ খুলনা বিভাগীয় কর্মকর্তা সুমন শিফাত, প্রাক্তন প্রধান শিক্ষক মোহম্মদ আলী প্রমূখ। এসময় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নিখিল চন্দ্র দাশ, সাধারন সম্পাদক মল্লিক আঃ সাত্তার, মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মিজানুর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সরবানী দেবনাথ, ইউপি সদস্য শেখ লিয়াকত আলী, অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আঃ রউফ সহ বিভিন্ন শিক্ষক, এসএমসির সদস্য, অভিভাবক, সংবাদকর্মী সহ ছাত্র-ছাত্রী উপস্তিত ছিলেন।


