ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ পশ্চিমপাড়া এলাকায় মোঃ জাকারিয়া (৩৫) নামের এক ব্যক্তি গলাই রশি দিয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জাকারিয়া তার নিজ মৎস্য ঘেরের পাড়ে শিরিশ গাছের ডালের সাথে গলাই রশি দিয়ে আত্মহত্যা করে।
পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র নিয়ে আসলেও শেষ রক্ষা হয়নি। জাকারিয়া মৌভোগ পশ্চিমপাড়ার আনজার শেখের পুত্র। কি কারনে সে আত্মহত্যা করেছে তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। খবর পেয়ে ফকিরহাট মডেল থানার এসআই গিয়াস উদ্দিন মৃতদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পঠিয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


