ফকিরহাটের ৪কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা কাটাখালী ঃ ফকিরহাট উপজেলার সরকারী ৪ কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা ও মাসিক সভা গতকাল বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন এর সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ৪জন দাপ্তরিক প্রধানগণকে সংবর্ধনা দেয়া হয়। বিদায়ী দাপ্তরিক প্রধানগনের মধ্যে ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকতা মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী- মোঃ জাহাঙ্গীর হোসেন এবং পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ ইমদাদুল হক ও ফকিরহাট মডেল থানা কর্মকর্তা আবু জাহিদ। ফকিরহাট অফিসার্স ক্লাবের হাবিবুর রহমান এর স ালনায় বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান- স্বপন দাস, ভাইস চেয়ারম্যান- মোস্তাহিদ সুজা, প.প কর্মকর্তা- মোঃ দেলদার হোসেনসহ প্রমুখ। সংবর্ধিত বিদায়ী দাপ্তরিক প্রধানদের উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্টসহ বিভিন্ন উপঢৌকন প্রদান করা হয়। এর পূর্বে একই স্থানে উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন- সকল ইউপি. চেয়ারম্যান, সকল দাপ্তরিক প্রধানগণ ও সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন এবং মোঃ আলমগীর হোসেন।