ফকিরহাটে অচেতন অবস্থায় উদ্ধার কে এই অজ্ঞাত যুবক

এম এম সি মেহেদিঃ বাগেরহাটের ফকিরহাটে অচেতন অবস্থায় অজ্ঞাত এক  যুবককে স্থায়ীনদের সহযোগিতায় উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এখনও পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

এসআই গিয়াস উদ্দিন সাংবাদিকদের জানান, মঙ্গলবার দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট তেলির পুকুর নামক এলাকায় অচেতন অবস্থায় অজ্ঞাত এই যুবককে উদ্ধার করা হয়। পুলিশ ও স্থায়ীনদের ধারনা অজ্ঞাত যুবক ইজিবাইক চালক দুষ্কৃতকারীরা তাকে অচেতন করে তার ইজিবাইক নিয়ে পালিয়ে  গেছে। তবে বিসয়টি পুলিশ খতিয়ে দেখছে এবং যুবকের পরিচয় সন্ধানের চেষ্টা চলছে।  উল্লেখ্য, সম্পতি ফকিরহাট সহ আশপাশের অ ল থেকে চালককে অচেতন করে বেশকিছু  ইজিবাইক ও অটোভ্যান নিয়ে গেছে দুষ্কৃতচক্র।