নিজস্ব সংবাদদাতা কাটাখালি (বাগেরহাট)ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার আইন শৃঙ্খলা কমিটি ও উন্নয়ন সমন্বয় পৃথক ২টি সভা গতকাল বৃহস্পতিবার উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সকল দাপ্তরীক প্রধান, সকল ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষক মন্ডলী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অপর দিকে, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাসের সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মুস্তাহিদ সুজা, তহুরা হারুন সাথী, সহকারী কমিশনার ভূমি রহিমা সুলতানা বুশরা সহ সকল দাপ্তরীক প্রধানগণ। সভায় বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধার্ন্ত গৃহীত হয়।


