এম এম সি মেহেদী ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। এদিন সকালে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি শুরু হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ন করা হয়।
এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ মোঃ আবু বকর। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুনির্মল পাড়ই এর পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে মুক্তিযোদ্ধা সংকর কুমার নাগ, সুপ্রকাশ পাল, আওয়ামী লীগ নেতা ফকির মোস্তফা কামাল, শেখ মুজিবুর রহমান, আঃ কুদ্দুস সরদার, নারায়ন হালদার, সুশান্ত মন্ডল, দিলিপ কুমার, ভগিরত বিশ্বাস, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সরদার আরিফুল ইসলাম, খালেকুজ্জামান হামিদ, সহ বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মুক্তিযোদ্ধা এসএম গোলাম সরোয়ার।


