ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট আহম্মদ ডায়াগনষ্টিক এন্ড ক্লিনিক এর উদ্যোগে রবিবার বিকেল ৫টায় ইব্রাহিম ডায়াবেটিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়। শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরা।
ইব্রাহিম ডায়াবেটিক সেন্টারের চেয়ারম্যান সৈয়দ আমিনুল ইসলাম (শানু) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু, ডাঃ শিহান মাহমুদ, ডাঃ মেহেদী হাসান, ডাঃ শাহরিয়া শামিম, ডাঃ মোঃ হাসানাত, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এস এম মোস্তাফিজুর রহমান সোহেল প্রমূখ।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব কাজী বেলাল সাঈদ এর স ালনায় এসময় আহম্মদ ডায়াগনষ্টিক এন্ড ক্লিনিকের পরিচালক সৈয়দ বোরহান উদ্দিন বাবু, ইব্রাহিম ডায়াবেটিক সেন্টারের পরিচালক সৈয়দ হারুন অর রশিদ (হিরু), সমাজ সেবক শেখ আঃ ছালাম, আট্টাকা স্কুলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, জেলা শ্রমিকলীগ নেতা বিশ্বাস মনিরুল ইসলাম মনি, ম্যানেজার মোঃ আকরাম হোসেন, মার্কেটিং ম্যানেজার কাজি শাহহেনশান মিথুন সহ সংবাদকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


