ফকিরহাটে ইয়াবা সহ ৩ মাদক ব্যাবসায়ী আটক

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মানসা-বাহিরদিয়া এলাকায় সকাল গতকাল সকাল ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে বাহিরদিয়া পুলিশ ক্যাম্পের এস আই বিশ্বজিৎ ঘোষ এর নেতৃত্বে ৩ মাদক ব্যাবসায়ীকে আটক করছে পুলিশ।আটককৃতরা হলো,রুপসা থানার কাজদিয়া এলাকার সৈয়দ খায়রুজ্জামান মন্টু (৪২),সাগর জমাদ্দার (৩২),আব্দুর রহিম শেখ (৩০)। জানা যায়,তারা দীর্ঘদিন মাদক ব্যাবসার সঙ্গে জড়িত এবং এলাকায় বিভিন্ন মহলের ছত্রছায়ায় এই মাদক ব্যাবসা করে আসছে । পরে তাদের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।