ফকিরহাটে কাজী আজহার আলীর মৃত্যু বাষির্কী পালিত

এম এম সি মেহেদী হাসান ঃ বাগেরহাটের ফকিরহাট সাকিনা আজহার টেকনিক্যাল কলেজ সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রাক্তন শিক্ষা সচিব মরহুম কাজী আজহার আলীর ৮ম মৃত্যু বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান বৃহস্পতিবার বেলা ১১টায় সাকিনা আজহার টেকনিক্যাল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অত্র কলেজ অধ্যক্ষ কাজী ফরহাদ হোসেন। শিক্ষক শেখর চন্দ্র পালের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি কাজী আবু বকর নান্নু, মোঃ দেলোয়ার হোসেন, শিক্ষক মাওঃ শাফিয়ার রহমান,কাজী আঃ ওহাব, ফকিরহাট বাজার কমিটির সাধারন সম্পাদক খান হারুনার রশিদ প্রমূখ। এসময় শিক্ষক মোঃ মিজানুর রহমান, চৌধুরী বাকে বিল্লাহ, কমলেশ দাশ, বাবলিনা খাতুন, খালিদুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, মোঃ বদিউজ্জামান, খায়রুল আলম, শরিফ শেখ সহ বিভিন্ন শিক্ষক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।