ফকিরহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফকিরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বুধবার বিকেল ৪টায় কৃষক ট্রেনিং সেন্টারে ২০১৯-২০২০ অর্থ বছরের প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে ভ‚ট্টা, সূর্যমূখী, শীতকালীন মুগ, গ্রীষ্মকালীন মুগ এর বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রঘুনাথ কর। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাছরুল মিল্লাত এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, জেলা প্রশিক্ষন অফিসার দিপক কুমার রায়।

উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার নয়ন সেনের স ালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তন্ময় দত্ত, উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিপুল কুমার পাল, কৃষক মনিমোহন দাশ প্রমূখ। এদিন ১২০জন কৃষক-কৃষানীদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। মোট ৪শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে।