এম এম সি মেহেদী কাটাখালি প্রতিনিধি ঃ ছাত্রলীগ এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (সাবেক) সাধারন সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ও ঢাকাস্থ বাগেরহাট সমিতির সাধারন সম্পাদক, ঢাকাস্থ হাতিরপুল মোতালেব প্লাজার সভাপতি ফকিরহাটের কৃতিসন্তান প্রয়াত আব্দুল ওয়াদুদ খোকনের অষ্টম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বুধবার (২ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্ত¡রে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে মরহুম খোকের প্রতিকৃতিতে মাল্যদান করেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। যুবলীগ নেতা সাহিদুজ্জামান নাজুর স ালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু, জাতীয় পার্টির সভাপতি শেখ আলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফকির কওসার আলী, মোংলা পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজি বাবলু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমারেশ রায় চৌধুরী, মাওঃ ইসমাইল, সুন্দরবান কলেজের ছাত্রলীগের সাবেক ভিপি শরিফুল ইসলাম মুন্না, যুবলীগ নেতা সৈয়দ আল মামুন, শ্রমিকলীগের সভাপতি শেখ সিরাজুল ইসলাম, ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান সবুজ প্রমূখ। এসময় ইউপি চেয়ারম্যান কাজি মোঃ মহসিন, ্এ্যাডঃ হিটলার গোলদার, আওয়ামীলীগ নেতা মল্লিক আসলাম আলী, মোঃ জাহাঙ্গির হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব শেখ ওয়াহিদুজ্জামান বাবু, যুবলীগ নেতা মনিরুজ্জামান বাবলু, সুন্দরবন কলেজের এজিএস শেখ মোহম্মদ সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। শেষে মাওঃ রফিকুল ইসলামের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ওয়াদুদ খোকন, বর্তমান ফকিরহাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক, বর্তমান উপজেলা যুবলীগের আহবায়ক ও দৈনিক ভোরের কাগজ ফকিরহাট প্রতিনিধি, আলহ্াজ্ব ওয়াহিদুজ্জামান বাবুর বড় ভাই।


