ফকিরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাটে উপজেলা অফিসার্স ক্লাবে বাংলাদেশ প্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়)প্রকল্পের অংশ হিসাবে মঙ্গলবার বেলা ১২ টার দিকে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃশাহানাজ পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাগেরহাট জেলা প্রশাসক জনাব,মামুনুর রশিদ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা সহ বেতাগা ও শুভদিয়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। এসময় প্রধান জেলা প্রশাসক মামুনুর রশিদ প্রশিক্ষনার্থীদের গ্রাম আদালত আইন সম্পর্কে ধারণা ও করনীয় সম্পর্কে অবহিত করেন।


