ফকিরহাটে ডেঙ্গু পতিরোধে প্রস্তুতি মুলক আলোচনা সভা

ফকিরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু পতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে জেলাব্যাপী একযোগে ্একই সময়ে পরিছন্নতার জন্য সমন্বিত কর্মসুচি (ক্রাস প্রগ্রাম) বাস্তবায়নের লক্ষে প্রস্তুতি মুলক আলোচনা সভা গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়াম রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহানাজ পারভীন এর সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তাইদ সুজা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা, স্বাস্থ্য অফিসার অসিম কুমার সমাদ্দার, ওসি তদন্ত জগন্নাথ মিত্র, পরিবার কল্যান কর্মকর্তা দিলদার আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ^াস, আ,লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার, ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, খান শামীম জামান পলাশ, মোঃ রেজাউল করিম ফকির, অধ্যক্ষ বিটুগোপাল দাশ, সুপার মোঃ মিজানুর রহমান, শিক্ষক মিজানুর রহমান, সমির কুমার মন্ডল। এসময় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুপার অধ্যক্ষ সরকারী কর্মকর্তা সাংবাদিক জনপ্রতিনিধি সহ সশীল সমাজের বিভিন্ন নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।