ফকিরহাটে প্যারামেডিকেল এন্ড টেকনোলজি অ্যাপস এর উদ্বোধন

ফকিরহাটে প্যারামেডিকেল এন্ড টেকনোলজি অ্যাপস এর উদ্বোধন

ফকিরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাটে প্যারামেডিকেল এন্ড টেকনোলজি এফ (পিটিএফ) এর প্রথম ব্যাচের ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠান সোমবার বিকেল ৩টায় ফকিরহাট বিশ্বরোড মোড় সংলগ্ন শাখা অফিসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বাগেরহাট জেলা সভিল সার্জন ডাঃ জি.কে.এম শামসুজ্জামান শুভ উদ্বোধন করেন। বাংলাদেশ পিটিএফ এর চেয়ারম্যান একে আজাদ (ইকতিয়ার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, রামপাল ফার্মেসী ডেভেলভমেন্ট ফাউন্ডেশনের সভাপতি ভি, ডাঃ এম. এ কবির। অনুষ্ঠান তত্বাবধায়নে ছিলেন ফকিরহাট পিটিএফ এর শাখা পরিচালক পংকজ কুমার মিত্র।