ফকিরহাটে ফলতিতায় এসবিএসি ব্যাংক লিঃ ৬২তম শাখার উদ্বোধন

এম এম সি মেহেদী হাসান ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতায় সাঊথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ৬২ তম শাখার উদ্বোধনী অনুষ্ঠান রোববার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। এসবিএসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এসবিএসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস, এম আমজাদ হোসেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের সতন্ত্র পরিচালক ড. সৈয়দ হাফিজুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জামাল উদ্দিন আহম্মেদ, অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ হায়দার ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি শেখ মোস্তাহিদ সুজা। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের প্রধান কার্যালয়ের সিনিঃ ভাইস প্রেসিডেন্ট এস, এম ইকবাল মেহেদী। এসময় ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত।