ফকিরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত

এম এম সি মেহেদী : বাগেরহাটের ফকিরহাটে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মঙ্গলবার সকাল ১১ টায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন এর সভাপতিত্বে সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ,সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল করিম,এ্যাড:হিটলার গোলদার মো:পলাশ,মো:শহিদুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,সমবায় কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের প্রধানগন,শেখ আলতাফ হোসেন টিপু,সাংবাদিক শেখ শিহাব উদ্দিন রুবেল,মো:আলমগীর হোসেন,এম এম সি মেহেদী,মো:মাসুম প্রমুখ।

সভায় সকলের সম্মতি ক্রমে আগামী ১ লা সেপ্টেম্বর থেকে এক সপ্তাহ ব্যাপি বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।এ সময় উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ লঠারির মাধ্যমে নির্ধারণ করেন কোন দলের বিপরিতে কোন দল অংশগ্রহন করবে।লঠারি অনুযায়ী বেতাগা দল এর বিপরিতে অংশগ্রহন করবে শুভদিয়া,ফকিরহাট বনাম বাহিরদিয়া,নলধা বনাম লখপুর,পিলজংঙ্গ বনাম মূলঘর।সভাশেষে সভাপতি সকল ইউনিয়ন চেয়ারম্যানদেরকে বলেন আপনার এখন থেকে প্রস্তুতি নিবেন যাতে করে আমরা বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে টি নিদৃষ্ট সময়ে শুরু করতে পারি।