ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মুত্যু

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

এম এম সি মেহেদী: বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাগর দাস (২৫) নামের একজন প্রাইভেট শিক্ষক এর করুন মুত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে লখপুর ইউনিয়নের জাড়িয়া মাইট কুমরা গ্রামে এদর্ঘটনা ঘটে। তিনি উক্ত গ্রামের সুবল দাস এ পুত্র। স্থানীয়রা জনান, ঘটনার দিন দুপুরে তিনি গোসল করে ভিজা কাপড়ে ঘরের বিদ্যৃতের বাল্ব লাগাতে গেলে অসতর্ক অবস্থায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে যান। এসময় স্থানীয়রা তাকে দ্রæত উদ্ধার করে রুপসাস্থ্য কুদির বটতলা সিএসএস হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসায়করা তাকে মুতঃ ঘোষনা করেন। খবর পেয়ে লখপুর গ্রæপের ম্যানেজিং ডিরেক্টর ও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন সহ গন্যমান্য ব্যাক্তিরা তার বাড়িতে ছুটে যান। এবং শোকাহত পরিবারবর্গ-কে সান্তনা প্রদান করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।