ফকিরহাটে বিষমুক্ত ও নিরাপদ ফসল উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদের আয়োজনে মঙ্গলবার বেলা ১০টায় কৃষি ট্রেনিং সেন্টারে আধুনিক পদ্ধতিতে বিষমুক্ত (নিরাপদ) ফসল উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষক ও কৃষাণীদের মাঝে নিরাপদ সবজি উৎপাদনে জৈব বালাইনাশক ও প্রস্তুতকারক উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেখ মোস্তাহিদ সুজা। অনুষ্ঠানে সমন্বয়কারি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত।

অনুষ্ঠান স ালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় দত্ত। এসময় উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার নয়ন কুমার সেন, উপপ-সহকারি কৃষি কর্মকর্তা নীল রতন রায়, প্রদীপ কুমার মন্ডল, বিপ্লব দাশ, সোলাইমান আলী সহ বিভিন্ন কর্মকর্তা, সংবাদকর্মী ও কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।