ফকিরহাটে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

এম এম সি মেহেদী হাসান ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শনিবার বেলা ১১টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) প্রিয়াংকা পাল, অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ পুষ্পেন কুমার শিকদার, অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মল্লিক আঃ সাত্তার, জয়ীতা পুরস্কারপ্রাপ্ত হোসনেয়ারা বেগম প্রমূখ। এসময় ফকিরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের সুপারভাইজার অপূর্ব কুমার ঘোষ, প্রশিক্ষক লুৎফুরন্নাহার দুলু, অফিস সহকারী খাদিজা আক্তার, জিহাদ হোসেন ও কাইয়ুম শেখ সহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে ৫জনকে জয়ীতার পুরস্কার দেওয়া হয়।