ফকিরহাটে বেতাগায় ৬ নং ষাটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্টিত

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে বেতাগায় শনিবার সকাল ১০টায় ৬ নং ষাটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্টিত।

উক্ত অনুষ্টানে ষাটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি দিলীপ দেবনাথের সভাপতিত্বে বেতাগা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অলিপ দাশের স ালনায় দক্ষিণ লের উন্নয়নের রূপকার বাগেরহাট ১ আসনের শেখ হেলাল উদ্দীন এমপি মহোদয়ের পক্ষে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ।খুলনা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক রামেশ্বর দেবনাথ,বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদুৎ কুমার দাশ,অবসর প্রাপ্ত শিক্ষক শেখর রঞ্জন দেবনাথ,বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাশ প্রমূখ।অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিপ্রা রানী দাশ।এছাড়া এসময় বেতাগা ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের ব্যেক্তিবর্গ, অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং সকল অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্টানের প্রথমে উদ্বোধক ফিতা কেঁটে শুভ উদ্বোধন ঘোষনা করেন।পরে উক্ত বিদ্যালয়ের মিলানায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়।