ফকিরহাটে বেতাগা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত।

এম এম সি মেহেদী ফকিরহাট প্রতিনিধিঃ  ফকিরহাটে বেতাগা ইউনিয়নের ষাটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেতাগা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়। উক্ত সম্মেলনের প্রথম অধিবেশেন বেতাগা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অসীত দেবনাথের সভাপতিত্বে বেতাগা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসসেবক লীগের সভাপতি অলিপ দাশের স ালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সিনিয়ার সহ-সভাপতি শেখ মুনসুর আলী,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ্র দাশ,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ইউনুস আলী শেখ,নতুন প্রজন্মের আওয়ামী লীগ নেতা আনন্দ দাশ,ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক নাজমূল হুদা,বেতাগা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন,বেতাগা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার ইয়াসমিন,বেতাগা ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি অজয় কুমার বিশ্বাস,ইউনিয়ন কৃষক লীগের সভাপতি দিনোবন্ধু বিশ্বাস, সাধারন সম্পাদক মোঃ ইনছান শেখ,ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারন সম্পাদক মাহাবুর রহমান,ইউনিয়ন ছাত্র লীগের সাধারন সম্পাদক রাতুল দাশ প্রমূখ।

এছাড়া এসময় ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।প্রথম অধিবেশেনে বেতাগা ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অসীত দেবনাথ কমিটি বিলুপ্ত ঘোষনা করেন।
দ্বিতীয় অধিবেশেন বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ্র দাশের সভাপতিত্বে বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ইউনুস আলী শেখের স ালনায় অনুষ্টিত হয়। বেতাগা ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রাথমিক সদস্য বৃন্দের সকলের সম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।উক্ত কমিটির সভাপতি হিসেবে অসীত দেবনাথ এবং সাধারন সম্পাদক হিসেবে অরবিন্দু দাশের নাম ঘোষনা করা হয়।অনুষ্টানের শেষে নতুন কমিটির সভাপতি, সাধারন সম্পাদক কে অতিথি মহোদয় গন ফুল দিয়ে বরন করে নেন।