ফকিরহাটে বেতাগা ইউনিয়ন পরিষদের কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারনা অর্জন সভা অনুষ্ঠিত

এম এম সি মেহেদী: বাগেরহাটের ফকিরহাটে বেতাগা ইউনিয়ন পরিষদে সকাল ১১ টায় ৬৯ তম বুনিয়াদি প্রশিক্ষন কোর্সে অংশগ্রহনকারী প্রশিক্ষনার্থীদের মাঠ সমীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বাগেরহাট জেলার বেতাগা ইউনিয়ন পরিষদের কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারনা অর্জন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়াটারের সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম,সৈম্য শেখর পাল,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্রেট মানস চন্দ্র দাশ,আব্দুল খালেক পাটয়ারী, এছাড়া বেতাগা ইউপি নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ,বেতাগা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্মেলেন্দু দেবনাথ,,বেতাগা ইউপি সচিব এস এম দাউদ আলী,বেতাগা ট্রেডার্সের পরিচালক আনন্দ দাশ,বেতাগা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অলিপ দাশ, সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন। সাংবাদিক শেখ শিহাব উদ্দিন রুবেল,মো:মাসুম,বেতাগা ইউপি সকল সদস্য বৃন্দ, বেতাগা ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন এবং সাংবাদিক বৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।