ফকিরহাটে বেশি দামে সিগারেট বিক্রি করায় সাধারণ ক্রেতাদের ক্ষোভ

ফকিরহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাটে অধিকাংশ মুদি দোকানে বেশি দামে সিগারেট বিক্রির ফলে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, ফকিরহাট উপজেলা মোড়, ডাকবাংলো মোড়, বিশ্বরোড মোড়, কাটাখালী বাসষ্টান্ড, টাউন নওয়াপাড়া, ফলতিতা বটতলা এলাকার বিভিন্ন চায়ের দোকান, মুদি দোকানে সরকার নির্ধারিত মূল্য তোয়াক্কা না করে ইচ্ছা মত বেশি মূল্যে সিগারেট বিক্রয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানায়, ব্রিটিশ অ্যামেরিকান টোবাকোর ডারবি সিগারেটের নির্ধারিত মূল্য প্রতি শলাকা ৪ টাকার পরিবর্তে ৫ টাকা ও স্টার সিগারেট প্রতি শলাকা ৬ টাকার পরিবর্তে ৭ টাকা, বেনসন প্রতি সলাকা ১৩ পরিবর্তে ১৫ টাকা, বিক্রয় করে আসছে কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে সিগারেট বিক্রি করছে। এ ব্যাপারে উদ্ধর্তন ব্যক্তিদের আশু ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান সচেতন মহল।