এম সি মেহেদী হাসান, বাগেরহাট ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় শুক্রবার সকাল ৯টায় কাটাখালী হাইওয়ে পুলিশের বিশেষ এক অভিযানে গাজা সহ শহীদ খান (৩৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। আটকৃতকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ধারা-২৬ আওতায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আটককৃত শহীদ খান ঝালকাঠী জেলার নলসিটির রাজনগর গ্রামের মৃত ইয়াকুব আলী খানের পুত্র। সে বর্তমানে খুলনা খালিশপুর এলাকায় বসবাস করে আসছে।


