ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার জানান, এদিন আনুষ্ঠানিকভাবে ৫জন মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
২০১৪ সাল থেকে মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে বলে তিনি জানান। কার্ড িিবতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শীব প্রসাদ ঘোষ, অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দাস সহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সংবাদকর্মী ও সুলিশসমাজের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু।


