ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২২জন অসুস্থ্য মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর স ালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সবুর আলী প্রমূখ। এসময় বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


