ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত আওয়ামীলীগ নেতার সুস্থতা কামনা

এম এম সি মেহেদিঃ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ১ং বেতাগা ইউনিয়নের আওয়ামীলীগ নেতা নতুন প্রজন্মের অহংকার আনন্দ কুমার দাশ ২৯ আগস্ট সকাল ৯ টা আবু নাসের সড়কের বেতাগা বাজারে সন্নিকটে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় আহত হন।তিনি চিকিৎসা নিয়ে বর্তমানে বেতাগা নিজ বাড়িতে সজ্জ্যাসাহি আছেন।তার সুস্থতা কামনা ও তাকে দেখতে যান ৩ং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ৩১ আগস্ট রাত ৮ঃ৩০ মিনিট সময়ে।

এ সময়ে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি দুলাল চন্দ্র পাল, শিক্ষক ইকরাম হোসেন বকুল,৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ শেখ,সাধারন সম্পাদক জাকারিয়া হালদার।অন্যান্যদের মধ্যে ছিলেন,জিল্লুর রহমান মোড়ল,ইউপি সদস্য আলমগীর হোসেন,মোশারফ হোসেন,আমান মোড়ল,রব্বান শেখ,শামিম শেখ প্রমুখ।এ সময়ে নেতৃবৃন্দরা আহত আওয়ামীলীগ নেতা আনন্দ কুমার দাশ এর সুস্থতা ও দোয়া কামনা করেন।