নিজস্ব সংবাদদাতা কাটাখালী ঃ খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চৌকশ ১টি টিম গতকাল ফকিরহাটের লখপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে পৃথক পৃথকভাবে মাদকসহ ৩ জনকে আটক করে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সূত্রে জানা যায়, খুলনা মাদক দ্রব্য অধিদপ্তরের চৌকশ টিমের পরিদর্শক পারভীন আক্তার গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকালে লখপুর বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে পৃথক পৃথকভাবে ০৩ জনকে মাদক সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- লখপুর এলাকার কার্তিক ঋষি (৪৮), জাকির নিকারী (৩৬) ও হাফিজ (২২)। এদের প্রত্যেকের কাছে তল্লাশী চালিয়ে গাজা উদ্ধার করে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সরাসরি থানা পুলিশকে সোপর্দ না করে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক সাজার ব্যবস্থা করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ শাহানাজ পারভীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে এদের প্রত্যেককে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬ (১) স্বরনির ১৯ (ক) ধারায় বিনাশ্রম কারাদন্ড প্রদান করে দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।


