ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বিশেষ জরুরী সভা বৃহস্পতিবার বিকেল ৫টায় বনফুল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আঃ রাজ্জাক, শেখ মুনসুর আলী, সুবীর কুমার মিত্র, শেখ মোস্তাহিদ সুজা, শেখ খলিরুর রহমান, সচীন্দ্রনাথ সরকার, যুগ্ন-সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, কাজি মোঃ মহসিন, ফকির কাওসার আলী, সাংগঠনিক সম্পাদক মল্লিক আসলাম আলী, শেখর রঞ্জন দেবনাথ, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ হিটলার গোলদার, দুর্যোগ বিষয়ক সম্পাদক তপন দেবনাথ ভজন, প্রচার সম্পাদক শেখ লিয়াকত আলী, দপ্তর সম্পাদক মনোতোষ রায় কেষ্ট, সহ-প্রচার সম্পাদক নির্মল কুমার দাশ সহ ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ রেজাউল করিম ফকির, আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, শেখ ইউনুস আলী, আওয়ামীলীগ নেতা শেখ মোঃ আবু বকর, জীবন কৃষ্ণ ঘোষ, প্রজিৎ কুমার মজুমদার প্রমুখ। সভায় পিলজংগ ও শুভদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের পূনাঙ্গ কমিটি অনুমোদিত হয়। অপরদিকে সর্বসম্মতিক্রমে নলধা-মৌভোগ ইউনিয়নের ৭ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।


