ফকিরহাট উপজেলা কাব ক্যাম্পুরীর মহাতাঁবু জলসা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাংলাদেশ স্কাউটস ফকিরহাট উপজেলা শাখার আয়োজনে দ্বাদশ ফকিরহাট উপজেলা কাব ক্যাম্পুরীর মহাতাঁবু জলসা শনিবার রাত ৮টায় আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত¡রে অনুষ্ঠিত হয়।

“কাবিং করবো-আদর্শ মানুষ হবো” শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটস’র সভাপতি মোছাঃ শাহানাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির।

উপজেলা স্কাউটস এর সাধারন সম্পাদক শিক্ষক পরিমল চন্দ্র অধিকারী ও প্রধান শিক্ষক ঠাকুরদাশ রায়ের যৌথ স ালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মল্লিক আঃ সাত্তার, প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদার প্রমূখ। এসময় প্রধান শিক্ষক ফারহানা হোসেন, শওকত হোসেন, শিপ্রা দাশ, শিক্ষক শেখ শাহাজান আলী, সুশান্ত মন্ডল, জয়ান্ত মন্ডল সহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।