ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

এম এম সি মেহেদী ফকিরহাট : বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা প্রেসক্লাব এর উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধ করার লক্ষ্যে গতকাল সোমবার ৫ আগষ্ট বিকাল ৫টায় কাটাখালী মোড়ে লিফলেট বিতরন করা হয়। উপজেলা পরিষদ এর আয়োজনে ৬ আগষ্ট সমন্বনিত ভাবে মশক নিধনের (ক্রাস প্রগ্রাম) সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণে উপজেলা প্রেসক্লাব এর উপদেষ্টা পি.কে অলোক, আহবায়ক শেখ ফারুক হোসেন, সদস্য সচিব শেখ শিহাব উদ্দিন রুবেল, মো: আলমগীর হোসেন, এমএমসি মেহেদী হাসান, শেখ মাসুম বিল্লাহ, মো: হাবিবুর রহমান, মো: মোজাহিদুর রহমান, সজিব হাসান মাসুম, রবিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।