ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে উপজেলা প্রেসসক্লাব এর পক্ষ থেকে ১৫ সেপ্টেম্বর রবিবার সন্ধা ৬ টার সময় ফকিরহাট মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়ারুল আনাম কে ফুলেল শুভেচ্ছা প্রদান ও মতবিনিময় করা হয়।
মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা প্রেসক্লাব আহবায়ক শেখ ফারুক হোসেন,উপদেষ্টা মন্ডলীর সদস্য সাংবাদিক মাহবুবুর রহমান দুলু,কামরুল আহসান (হিরক), আহবায়ক কমিটির সদস্য সুমন দে,শেখ আজমল হোসেন, মোঃ মনিরুজ্জাামান,এম এম সি মেহেদী হাসান, মো আলআমিন রাজিব মো:মোজাহিদুর রহমান,সরদার মনি, মিজানুর রহমান, কামরুল ইসলাম, সাগর মলিক,মো:অনুজ,মোঃ আসিফ যুবায়ের অভি, সহ আরও অনেকে।
অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়ারুল আনাম সকলকে মিলেমিশে সত্যের সন্ধানে কাজ কারার পরামর্শ দেন।তিনি আরও বলেন আপনারা কোন ঘটনা লিখার পূর্বে একটু যাচাই বাছাই করে সঠিক ঘটনা সবার সামনে তুলে ধরবেন সেক্ষত্রে আপনাদের যত ধরনের সহযোগীতা প্রয়জন আমি করবো।
প্রেসক্লাব আহবায়ক শেখ ফারুক হোসেন নবাগত অফিসার ইনচার্জ কে পুলিশ হলো জনগনের সেবক তাই আশা করি আপনারা সেবার মনমানসিকতা নিয়ে এগিয়ে যাবেন সে ক্ষেত্রে আপনাদের যত ধরনের সহযোগীতার প্রয়োজন ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সকলে আপনাদের পাশে থাকবে এবং সহযোগিতা করে যাবে।


