ফকিরহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলায় কাজি আজহার আলি কলেজে ২২ সেপ্টেম্বর সকাল ১০ টায় বাহেরহাট-১ (মোল্লাহাট-চিতলমারী-ফকিরহাট) আসনের মাননীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এর মাতা সিঙ্গাপুরে চিকিৎসাধীন বেগম রিজিয়া নাসের এর রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল ভারপ্রাপ্ত অধক্ষ্য হাওলাদার মুজিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মোঃ আব্দুল বারী।


