এম এম সি মেহেদী ফকিরহাট প্রতিনিধিঃ ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বুধবার বিকেল ৫টায় কামটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু, সহ-সভাপতি শেখ আঃ রাজ্জাক ও ছাত্রলীগের সভাপতি সরদার আমিনুর রশিদ মুক্তি। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যোগেশ তরফদার।
আওয়ামী লীগ নেতা আঃ ওহাব শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গির হোসেন। অনুষ্ঠান স ালনা করেন আওয়ামী লীগ নেতা মোঃ মোমিনুল হক। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ভোটের মাধ্যমে ৪নং ওয়ার্ডে মোঃ মোস্তফাকে সভাপতি ও মোঃ ফাইজুল হককে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করা হয়। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


