ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন (২য় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, ফকিরহাট সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, ইউপি চেয়ারম্যান এস এম আবুল হোসেন, মোঃ রেজাউল করিম ফকির, এ্যাডঃ হিটলার গোলদার, মোঃ ইউনুস আলী শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ অসিম কুমার সমাদ্দার, নির্বাচন অফিসার এস এম হাবিবুর রহমান, সমাজ সেবা অফিসার মোঃ সবুর আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার হোসেন, গ্রাম আদালত মূলঘর ইউনিয়ন সহকারি নারায়ন চন্দ্র মন্ডল সহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অপরদিকে, চিতলমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে এদিন উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম, অফিসার ইনচার্জ ও উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মাজেদা খাতুন সহ বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।


