ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাটে ৪৮ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে আন্তঃ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্য আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর স ালনায় এসময় ফকিরহাট সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, শুভদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মল্লিক আঃ সাত্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফকির কওসার আলী, প্রধান শিক্ষক প্রজিৎ মজুমদার, নিখিল চন্দ্র দাশ, ফকির মনিরুজ্জামান, অনিমেশ কুমার, শহিদুল্লাহ শেখ সহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী সহ অসংখ্য ফুটবল প্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় (বালক) মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয় ট্রাইব্রেকারের মাধ্যমে ৩-২ গোলে দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপরিদিকে (বালিকা) বেতাগা আদর্শ বালিকা বিদ্যালয় শিরোপা অর্জন করে। এতে যৌথভাবে রানার্সআপ হয়েছে কলকলিয়া জিসি মাধ্যমিক বিদ্যালয় ও আম্বিয়া ইছহাক কলিজিয়েট স্কুল। খেলা পরিচালনা করেন য়ৈবুর রহমান, সহযোগি ছিলেন আজমল হোসেন ও লাচ্চু মোড়ল।


