ফকিরহাট প্রতিনিধি।ঃ ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে শেখ হেলাল উদ্দীন ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ শনিবার সকাল ১০টায় অনুষ্টিত হয়। সভায় ডেঙ্গু প্রতিরোধ এবং পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে ব্যাপক আলোচনা হয়। জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক উৎপল কুমার দাশের স ালনায় কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাশের সভাপতিত্বে অভিবাবক সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার সাবেক সিভিল সার্জন ও কলেজ গভর্ণিং বডির সদস্য ডাঃ উৎপল কুমার দেবনাথ, শুভদিয়া ইউনিয়নের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ সুরেশ চন্দ্র দাশ, সহকারী অধ্যাপক মো: হোসাইন ছায়েদীন, মৃত্যুঞ্জয় কুমার দাস, প্রভাষক মো: সিরাজুল ইসলাম, বিকাশ রঞ্জন বিশ্বাস, সালমা খাতুন, শেখ শামীম ইসলাম, কমলেশ চন্দ্র হালদার, দিপালী রানী বিশ্বাস, মোসা: আতাউন্নেছা, অভিভাবক মো: কামাল উদ্দীন খাঁন, অমল দে, মোসা: মেহেরুনন্নেছা, নাছিমা বেগম, সীমা বিশ্বাস, ময়না বেগম, মঞ্জিলা বেগম, লিপিকা বিশ্বাস, সংগীতা অধিকারী, নাহিদা বেগম, শিক্ষার্থী মারিয়া বেগম, মিতু বিশ্বাস,আ: হাকিম প্রুখ। সমাবেশ শেষে কলেজ ক্যাম্পাসে পরিস্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এসময় অত্র এলাকার অভিভাবক, সুধিজন এবং কলেজের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।


