ফকিরহাট নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী লীগের শোক দিবস পালন

এম এম সি মেহেদী ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে সোমবার সকাল ১০টায় নলধা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুরুতে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ন শেষে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আঃ রাজ্জাক, যুগ্ম সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজি মোঃ মহসিন, ছাত্রলীগের সভাপতি সরদার আমিনুর রশিদ মুক্তি। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যোগেশ তরফদারের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গির হোসেন, প্রধান শিক্ষক প্রহলাদ চন্দ্র হীরা প্রমূখ।

অনুষ্ঠান স ালনা করেন আওয়ামী লীগ নেতা মোঃ মোমিনুল হক। এসময় আওয়ামী লীগ নেতা খান মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা আকবর আলী মোল্লা, ইউপি সদস্য গরুদাশ অধিকারী, সরদার আলতাফ হোসেন, নিতিশ ঢালী, আলী আজগর শেখ সহ বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন শিক্ষক ইব্রাহিম হোসেন।