ফকিরহাট নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

এম এম সি মেহেদী কাটাখালীঃ ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীক কে বিজয়ী করতে তৃনমূল পর্যায়ে নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে ১৬ জুলাই বিকেল ৫টায় আপার মৌভোগ প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু, সহ-সভাপতি শেখ আঃ রাজ্জাক, যুগ্ম সাধারন সম্পাদক কাজি মোঃ মহসিন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ হিটলার গোলদার ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার আমিনুর রশিদ মুক্তি। ইউনিয়ন আঃলীগের সভাপতি যোগেশ তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন আঃলীগের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গির হোসেন। আঃলীগ নেতা খান মাহফুজুর রহমানের স লনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আঃলীগ নেতা মোঃ ফারুক শিকদার, মোঃ হান্নান শাহ, শেখ আঃ ওহাব, আনোয়ারা বেগম, যুবলীগ নেতা কাজি মোঃ মশিউর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দরা অত্র ইউনিয়নের ৩নং ওয়ার্ড আঃলীগ কার্যালয়টি ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।