ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠান বৃহস্পতিবার বেলা ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফকিরহাট সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার। মেডিকেল অফিসার (মা ও শিশু) ডাঃ শাহরিয়ার শামীম এর স ালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার হোসেন অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলির সদস্য মান্না দে,আহবায়ক শেখ ফারুক হোসেন, সদস্য সচিব শেখ শিহাব উদ্দিন ,সংবাদিক এম জাকির হোসেন, হাবিবুর রহমান,সাগর মল্লিক সহ প্রমূখ।


