ফকিরহাট বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আওয়ামী লীগের শোক দিবস পালন

এম এম সি মেহেদী ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে রোববার বিকেল ৫টায় ইউনিয়ন পরিষদ চত্ত¡রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে র‌্যালি, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু, সহ-সভাপতি শেখ আঃ রাজ্জাক, যুগ্ম সম্পাদক মোঃ কওসার আলী ফকির, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ হিটলার গোলদার, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সৈয়দ আলতাফ হোসেন টিপু।

আওয়ামী লীগ নেতা শেখ লিয়াকত হোসেনের স ালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ মাহফুজুর রহমান বাবু, ছাত্রলীগ নেতা সেলিম হাওলাদার খোকন, মোঃ আনোয়ার হোসেন, শ্রমিকলীগ নেতা মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ। এসময় ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান সহ বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাওঃ মোঃ শামসুর রহমান।