ফকিরহাট বেতাগা ইউনিয়ন পরিষদের অর্জন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম এম সি মেহেদী ফকিরহাট প্রতিনিধিঃ ঃ ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নিরঞ্জন কুমার দেবনাথ বলেছেন, এসডিজি বাস্তবায়ন করতে হলে তৃনমূল পর্যায় থেকেই চেষ্টা করতে হবে। কারণ এসডিজি বাস্তবায়ন করা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার একার পক্ষে সম্ভব নয়। তিনি মঙ্গলবার সকালে ফকিরহাট উপজেলার মডেল বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্থানীয় পর্যায়ে সম্পদ আহরন ও ব্যবস্থাপনা সহ বেতাগা ইউনিয়ন পরিষদের অর্জন, নারী ও শিশুদের মৌলিক সেবা সমুহ পরিবীক্ষন ও মূল্যায়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বাগেরহটের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবপ্রসাদ পাল এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

সিআইজি ফোরামের সদস্য সচিব মোঃ নাজমুল হুদার স ালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফকিরহাট সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, ইউনিসেফের খুলনা ালের প্লানিং এন্ড মনিটরিং অফিসার নাশিদা আকবর, ডিষ্টিক কো-অডিনেটর মোঃ তাজুল ইসলাম, ময়মনসিংহের পরানগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ সোলায়মান কবির, নেত্রকোনার খালিয়াজুরীর ইউপি চেয়ারম্যান হরিধন সরকার, জামালপুরের দেওয়ানগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ সমিউল হক ও শেরপুর জেলার কাকরকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ তালুকদার মুকুল, বেতাগা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, সিআইজি ফোরামের আহবায়ক অধ্যক্ষ বটুগোপাল দাস, শিক্ষাবিদ দাশ শিশির কুমার, শিক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য নিখিল চন্দ্র দাশ ও অর্থ স্থায়ী কমিটির সদস্য নিলুফার ইয়াসমীন প্রমূখ। এসময় ১৪টি স্ট্যাডিং কমিটির সভাপতি, সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সাংবাদিক সহ সুশীল সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ বেতাগা ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে নির্মিত ৪টি শিক্ষা প্রতিষ্ঠান, নিজস্ব অর্থায়নে নির্মিত কমিউনিটি ক্লিনিক, বঙ্গবন্ধু বনায়ন, সুপ্রিয় পানি ব্যবস্থাপনা ও অর্গানিক বেতাগা সহ বিভিন্ন প্রকল্প পরির্দশণ করেন।