ফকিরহাট বেসিক ব্যাংক লিঃ উদ্যোগে কৃষি ঋণ বিতরণ

এম এম সি মেহেদী হাসান ঃ বাগেরহাটের ফকিরহাট বেসিক ব্যাংক লিমিটেডের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৫টায় প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। বেসিক ব্যাংক লিঃ ফকিরহাট শাখা ব্যবস্থাপক শেখ মোঃ জাকারিয়া আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসিক ব্যাংক লিঃ প্রধান কার্যালয়ের এজিএম শেখ মাহফুজুর রহমান। উপ-ব্যবস্থাপক ও অপরেশন ম্যানেজার মনোজ কুমার মন্ডলের স লনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি ব্যবস্থাপক ও ক্রেডিট ইনজার্চ পুষ্পেন কুমার দাশ, কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক মান্না দে, ঋণ গ্রহীতা শেখ নুরুল ইসলাম, মোঃ রেজাউল ইসলাম প্রমূখ। এসময় অন্যান্য কর্মকর্তা, ঋণ গ্রহীতা সহ সুধীজন উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার একজনকে দুই কোটি ও দেড় লক্ষ টাকা করে ১৩জন ঋণ প্রদান করা হয়েছে। ১৩ জন ঋণ গ্রহীতার মাঝে মোট ২ কোটি ১৮লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়।