এম এম সি মেহেদী ফকিরহাট প্রতিনিধিঃ ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার বিকেল ৫টায় বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আঃ রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের¥ সম্পাদক ফকির কওসার আলী ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ শেখ। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইছহাক হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। আওয়ামী লীগ নেতা শেখ সিরাজুল ইসলামের স ালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোঃ মনিরুজ্জামান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান বাবু, ছাত্রলীগ নেতা সেলিম হাওলাদার খোকন, আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ আসলাম আলী, ইউপি সদস্য মোঃ হাফিজুর রহমান, শাহানারা আক্তার প্রমূখ। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে ১নং ওয়ার্ডের নজরুল ইসলাম ফকিরকে সভাপতি ও শেখ ইদ্রিস আলী বিল্লাহকে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করা হয়। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


