ফকিরহাট মূলঘরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ফকিরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার সন্ধ্যায় সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত¡রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, আইন বিষয়ক সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরদার বাবুল আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ আবু বকর। প্রধান বক্তা ছিলেন সাধারন সম্পাদক সুনির্মল পাড়ই। সাধারন সম্পাদক মোজাম হাজরার স লনায় এসময় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শংকর কুমার নাগ, ইউপি সদস্য শেখ মোঃ মুজিবুর রহমান, আঃ কুদ্দুস সরদার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে ৪নং ওয়ার্ডের দিরিপ কুমার শীলকে সভাপতি ও মাসুদুল হককে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করা হয়।