ফকিরহাট মূলঘরে বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর বানিয়াখালী সৎসঙ্গ আশ্রমে সোমবার সকাল ১০টায় নবলোক পরিষদ ফলতিতা শাখার উদ্যোগে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এবং সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় চক্ষু (ছানি অপারেশন) রোগের চিকিৎসা বিষয়ক বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রকল্প ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার।

স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের সমন্বয়কারী মোঃ আব্দুল হান্নান। সমাজ উন্নয়ন কর্মকর্তা গৌতম রায়ের স ালনায় এসময় উপস্থিত ছিলেন ডাঃ মফিজুল হক, ডাঃ মনিরুল ইসলাম, সিএসএস প্রতিনিধি মোঃ সেলিম, ইউপি সদস্য অনাদী বিশ্বাস, নীহার রঞ্জন বাগচী, মহাদেব বিশ্বাস, সাধনা মন্ডল, আল্লাদী বিশ্বাস, শিক্ষক অমলেন্দু বিশ্বাস, প্রেগ্রাম অফিসার আবুল কালাম আজাদ, উদ্যোক উন্নয়ন কর্মকর্তা অমিত মন্ডল, স্বাস্থ্য কর্মকর্তা মমতাজ খাতুন সহ আগত রোগী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।