ফকিরহাট শাহ্ আউলিয়াবাগ স্কুলের শিক্ষার্থীদের ওয়াশ জোনের উদ্বোধন

এম এম সি মেহেদী কাটাখালি প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট শাহ্ আউলিয়াবাগ এম এম মাধ্যমিক বিদ্যালয়ে ব্র্যাক ওয়াশ কর্মসূচীর স্কুল প্রকল্প ওয়াশইন আওতায় বুধবার বিকেল ৩টায় ছাত্র-ছাত্রীদের পৃথক ওয়াশ জোনের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ ওয়াশ জোনের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। এসএমসি সভাপতি মল্লিক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান খান শামিম জামান পলাশ, ব্র্যাক জেলা প্রতিনিধি মারুফ পারভেজ, জেলা ব্যবস্থাপক মোঃ আসাদুল ইসলাম, উপজেলা ম্যানেজার মোঃ জাকির হোসেন ও প্রনবেশ কুমার ঘরামী।

এসময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরজিত কুমার দাশ, সহকারি প্রধান শিক্ষক সৈয়দ শাহ্ ইলান, প্রধান শিক্ষক (অবঃ) মল্লিক হাবিবুর রহমান, আলহাজ্ব শেখ শাহাজান আলী, ওয়াশ প্রকল্পের কর্মসূচী সংগঠন প্রদীপ কুমার পাল ও রাশিদা খাতুন সহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।