ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট সীমান্ত মোল্লাহাটের চান্দেরহাট এলাকায় শনিবার বেলা ১১টার দিকে ট্রাকের পিছনে ধাক্কা লেগে মটরসাইকেল আরোহী মোঃ আলাউদ্দিন শেখ নিহত হয়েছে। সে জাড়িয়ার মাইট কুমড়া গ্রামের কেরামত আলীর পুত্র।
আলাউদ্দিন দীর্ঘদিন যাবৎ খুলনা ফুলবাড়ীগেট এলাকায় বসবাস করে আসছিল বলে জানা গেছে। নিহতের সাথে থাকা অপর মটরসাইকেল আরোহী আল-আমিন শেখ আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। সে গাজীপুর এলাকার মৃত মফিদুল হকের পুত্র। এদিন তারা গাজীপুর থেকে মটরসাইকেলযোগে খুলনা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।


