ফকিরহাট হোচলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

এম এম সি মেহেদিঃ ফকিরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার বিকেল ৫টায় হোচলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত¡রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আঃ রাজ্জাক, যুগ্ম সম্পাদক ফকির কওসার আলী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। ওয়ার্ড সভাপতি আজিজুল মসাইদের ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান বাবু, ছাত্রলীগ নেতা সেলিম হাওলাদার খোকন প্রমূখ। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে ৭নং ওয়ার্ডের আজিজুল মসাইদকে পুনরায় সভাপতি ও নির্বাচনের মাধ্যমে তাপস চক্রবর্তীকে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করা হয়। এসময় ইউপি সদস্য শেখ লিয়াকত হোসেন, মোঃ হাফিজুর রহমান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।